মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ছয় তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার দুপুরে একাডেমিক এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, পিপিএম (বার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আলী ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আফজল হোসেন।
পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৪ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয়ে ১৮ কক্ষ বিশিষ্ট ৬তলা একাডেমিক ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার পিছনে সরকারের উন্নয়ন ব্যয়কে স্বাগত জানাই। এই ভবন নির্মানের ফলে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ক্লাস করতে পারবে এবং পাঠে মনোযোগী হবে। শিক্ষার্থীদেরও সুু-নাগরিক হয়ে দেশ সেবায় এগিয়ে আসতে হবে।
Leave a Reply