শাহাদাত রাসেল চৌধুরী, বিশেষ প্রতিনিধি :
সারা পৃথিবীতে কর্মরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রবাসী সেবা সংস্থার প্রথম কার্যকরী পরিষদের সভা আজ ধানমন্ডির ষ্টার কাবাব রেষ্টুরেন্টে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ মিরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত রাসেল চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা এবং বাংলাদেশ সবুজ আন্দোলনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক, মহসিন সিকদার পাবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সপ্নদ্রষ্টা প্রবাসী সমাজ সেবক এবং সংগঠনের সিনিয়র সহ সভাপতি, শাহ আলম হাওলাদার, কার্যকরী পরিষদের আলোচনা সভায়, প্রবাসীদের সকল সমস্যা ও সমাধানের লক্ষ্যে নিয়ে কাজ করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রবাসীদের পাশে দাঁড়ানোর অঙ্গিকার করে এবং সারা পৃথিবীতে কর্মরত থাকা প্রবাসীদের ডাকে সাড়া দিয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহযোগিতা নিয়ে প্রবাসীদের স্বার্থ এবং অধিকার আদায়ে সরকারের সাথে বেশকিছু এজেন্ডা নিয়ে আলোচনার মাধ্যমে সাংগঠনিক ভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য বাংলাদেশ প্রবাসী সেবা সংস্থা সব সময় কাজ করবে এবং সমস্যার সমাধান করবে বলে আশা প্রকাশ করা হয়।
এই ক্ষেত্রে সংগঠনের নেতৃবৃন্দ সরকারের সহযোগিতা এবং হস্তক্ষেপ কামনা করে,আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোক্তার নীল আকাশ , সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান,সাংগঠনিক সম্পাদক এ বি সিদ্দিক মন্টু,আন্তর্জাতিক সম্পাদক সোহেলী পারভীন।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য মোঃ মোবারক হোসেন ভূইয়া, জাবেদ আহম্মেদ,আরাফাত হোসেন আলীম,আলোচনা অনুষ্ঠানে শেষে সভাপতির বক্তব্যে মোঃ মিরাজ উদ্দিন বলেন প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা এবং সমস্যা সমাধানের লক্ষ্যে নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আমরা সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার জন্য কাজ করবো এবং দেশে অবস্থানরত প্রবাসীদের পরিবারের পাশে থেকে সেবা দিয়ে প্রবাসীদের আস্থা অর্জন করা আমাদের মূল লক্ষ্যে এবং উদ্দেশ্য, অনুষ্ঠানের শেষে রাতের ডিনার গ্রহণ করার মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Leave a Reply