বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পূর্ব শত্রতার জেরে অতর্কিত হামলা-নড়াগাতীতে মৃত মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুর ও লুট!

পূর্ব শত্রতার জেরে অতর্কিত হামলা-নড়াগাতীতে মৃত মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুর ও লুট!

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইলের নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে মৃত মুক্তিযোদ্ধা মোক্তার মোল্যার বাড়ীতে অতর্কিত হামলা, ভাংচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। এ ঘটনায় মৃত মুক্তিযোদ্ধার ভাই হানেফ মোল্যাকে (৭০) কে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করেছে বলে ভুক্তভোগীরা জানান। ১৫ জুন (মঙ্গলবার) সকালে এ হামলার ঘটনা ঘটে। আহত হানেফ মোল্যা নড়াগাতী নীচেপাড়া গ্রামের মৃত রোকন মোল্যার ছেলে।


মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে আমাদের বাড়ীতে কোন পুরুষ মানুষ না থাকায় প্রতিপক্ষের গাছবাড়ীয়া গ্রামের আয়েবালী খাঁর ছেলে বোরহান খাঁ (৩২), নড়াগাতী নীচেপাড়া গ্রামের আয়নাল খানের ছেলে আরমান খান (৩২), সোহরাব মোল্যার ছেলে মুন্নু মোল্যা (৪৫) ও খায়রুল মোল্যা (৫০), খায়রুল মোল্যার ছেলে আজগর মোল্যা (২৫) সহ আরো অনেকে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ীতে হামলা করে। এ সময় আমার চাচা বয়োবৃদ্ধ হানেফ মোল্যা ঠেকাইতে গেলে তাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে এবং ঘরের দরজা-জানালা কুপিয়ে ভিতরের সমস্ত মালামাল ভাংচুরসহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।


প্রত্যক্ষদর্শি নজরুলের স্ত্রী সাংবাদিকদের বলেন, ওরা হঠাৎ করে এসইে আমার শশুর বাড়ীতে ভাংচুর ও লুটপাট করে, আমাকে মারধর করেছে এবং আমার ৫ মাস বয়সী শিশু সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিয়েছে। ঘরের যাবতীয় মালামাল ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এই সন্ত্রসীদের উপযুক্ত বিচার চাই।


এ বিষয়ে প্রতিপক্ষের নুরইসলাম মোল্যা ওরফে নুর মিয়া ভাংচুর ও হানেফ মোল্যাকে কুপিয়ে আহত করার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাছবাড়ীয়া গ্রামের আয়েবালী খাঁর ছেলে বোরহান খাঁ ওদের বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় তাকে হানেফ মোল্যার লোকজন মারধর করে। অতঃপর বোরহান খাঁ তার দলীয় লোকজন নিয়ে তাদের বাড়ীতে হামলা করে।


এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোখসানা খাতুন বলেন, হামলার ঘটনা জানতে পেরে সরেজমিতে প্রদর্শন করা হয়েছে। এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com