বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেহেন্দিগঞ্জে কলাগাছ খাওয়ার জেরে দুটি গরু নির্মমভাবে কুপিয়ে রক্তাক্ত করলো মেম্বারের ছেলে।

মেহেন্দিগঞ্জে কলাগাছ খাওয়ার জেরে দুটি গরু নির্মমভাবে কুপিয়ে রক্তাক্ত করলো মেম্বারের ছেলে।

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লিটন মেম্বার এর ছেলে রাহাত‘র অপকর্মের শেষ কোথায়?  মঙ্গলবার (১৫ জুন) দুপুরে সামান্য কলাগাছ খাওয়ার জের ধরে দুটি গরু কে নির্মমভাবে কুপিয়ে রক্তাক্ত করলেন রাহাত। রাহাত বাবার মেম্বারী ক্ষমতার বলে এলাকাও ধাপিয়ে বেড়াচ্ছেন। চালিয়ে যাচ্ছেন নানা অপকর্ম।

জানা যায়, মো: মামুন আকন (৩৫) ও মকবুল আকন (৭০) এর দুটি গরু বিলের পাশে বেধে রাখেন, দুপুরে মামুন আকনের স্ত্রী গরু আনতে গেলে গরু না পাওয়ায়, পাশেই লিটন মেম্বার এর কলা বাগানে একটি গরু রক্তাক্ত অবস্থায় এবং আরেকটি গরুকে রাহাত ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপ দিচ্ছে। আমি ভয়তে ওখানে না গিয়ে সাথে সাথে আমার স্বামী মামুন কে জানাই। খবর পেয়ে গরুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তাৎক্ষণিক পশু চিকিৎসক মো: মনির ডাক্তারকে জানালে , তিনি একটি গরুকে ৮ টি সেলাই এবং অপর গরুটির দুই স্থানে ৪টি-২ টি সেলাই ও চিকিৎসা দেন।

মামুন আকন জানান, সামান্য কলাগাছ খাওয়া জের ধরে আমাদের দুটি গরু কে কুপিয়ে রক্তাক্ত করলো রাহাত। আমি লিটন মেম্বার এর কাছে গিয়ে জানতে চাইলে সে বলে কলাগাছ খাইছে আমার ,আবার বিচারও দিতে আইছো। যা তুই পারলে গিয়ে কিছু কর। মামুন আকন আরো জানান, আমার ১টি গরুর দাম আনুমানিক ৫০ হাজার ও আরেক টি গরুর দাম ৪০ হাজার টাকার মতো।

আন্ধারমানিক ইউনিয়ন চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম জানান, মামুন আকন আমার কাছে এসে তার বিষয়টি জানিয়েছে । তবে জীবিত একটি পশুকে এভাবে রক্তাক্ত করা কোনো মানুষের কাছে শোভা পায়না। মানুষ হলে এ কাজটি করতে পারেনা। এটি জগন্যতম কাজ এ ঘটনার তিব্র নিন্দা জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com