সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়ায় মাস্ক বিহীন পথচারীদের জরিমানা ও মাস্ক বিতরন

কালিয়ায় মাস্ক বিহীন পথচারীদের জরিমানা ও মাস্ক বিতরন

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:


নড়াইলে করোনা সংক্রমণ অধিক হারে বেড়ে যাওয়ায় নির্দিষ্ট কিছু এলাকায় চলছে সপ্তাহব্যাপী লকডাউন।নড়াইল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান চলতি মাসের ১২ তারিখ থেকে লকডাউনের ঘোষনা দেওয়ার পর থেকেই প্রশাসন থেকে মাস্ক এর ব্যবহারের উপর চলছে কড়াকরি অভিযান।

এই অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার(১৫ইজুন) কালিয়া উপজেলা প্রশাসন কালিয়া বাজারে মাস্ক ব্যবহার না করা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম,কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া, কালিয়া পৌর মেয়র মোঃওয়াহিদুজ্জামান হীরা।

এ সময় মাস্ক ব্যাবহার না করার দায়ে ৭জন পথচারী ও এক দোকানিকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জহুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন, করোনা সংক্রমণ রোধে আমাদের সবাইকে সবসময় ঘরের বাহিরে গেলেই মাস্ক ব্যবহার করতে হবে অন্যথায় আমরা মাস্কবিহীন ব্যক্তিকে আইনের আওতায় এনে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করতে বাধ্য থাকব।

উল্লেখ্য,করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল হয়ে পড়েছে জেলার কয়েকটি অঞ্চল। জেলায় এ পযন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২১০৬জন।মৃত্যু হয়েছে ২৮ জনের এবং এ পযন্ত সুস্থ হয়েছে ১৮৬৮ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com