বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় দুই পক্ষের মানববন্ধনের আহবান করায় ১৪৪ ধারা জারি!

বরগুনায় দুই পক্ষের মানববন্ধনের আহবান করায় ১৪৪ ধারা জারি!

বরগুনা  প্রতিনিধিঃ


বরগুনার আমতলী উপজেলায় পৌর এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মানববন্ধন ও বিক্ষেভ মিছিলের কর্মসূচি নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করার কথা জানানো হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে জারিকৃত বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামীকাল ১৬ জুন বুধবার আমতলী উপজেলা পরিষদের সামনে একাধিক রাজনৈতিক সংগঠন কর্তৃক একই সময়ে সভা-সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি করার সম্ভাবনা রয়েছে। যা আমতলী থানার ১৫০৪ নং স্মারকের একটি পত্রের মাধ্যমে জ্ঞাত হয়ে উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় অননুমোদিত লোকের প্রবেশ সমাগম ঘটিয়ে মানুষের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তায় বিপদের আশঙ্কা,আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার শঙ্কা রয়েছে।এ কারনে ব্যাপক জান-মালের ক্ষয়ক্ষতি ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা থাকায় আগামীকাল (১৬ জুন) বুধবার সকাল ৬টা থেকে রাত ১২ টা পর্যন্ত পৌরসভা এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করে সব ধরনের অননুমোদিত লোকের প্রবেশ, সমাবেশ ও মাইক/ লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com