সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ১৪৫ পিচ ইয়াবাসহ যুবক আটক

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ১৪৫ পিচ ইয়াবাসহ যুবক আটক

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:


নড়াইলের নড়াগাতি থানাধীন গহরডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ১৪৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। মঙ্গলবার ১৫ জুন বিকেল সাড়ে ৩ ঘটিকার দিকে মো: আল আমিন হোসেন (২৫) নামে ওই যুবক কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার  করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে  নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের  এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় নড়াগাতি থানার গহরডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে মো: আল আমিন হোসেন (২৫) কে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। আটককৃত মো: আল আমিন হোসেন (২৫) নড়াগাতি থানার জয়নগর গ্রামের মো: আবু তালেব শেখের ছেলে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এই প্রতিবেদক কে বলেন গোপন সংবাদের ভিত্তিতে গহরডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করেছি এবং গ্রেফতার পূর্বক তাকে নড়াগাতি থানায় হহস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com