বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চিতলমারীতে ভাঙাপুলে ঝুঁকি নিয়ে পারাপার

চিতলমারীতে ভাঙাপুলে ঝুঁকি নিয়ে পারাপার

মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট) ঃ

চিতলমারীতে একটি ভাঙা পুলের কারণে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে লোকজনকে। এতে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত পুলটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
ভুক্তভোগীরা জানান, উপজেলার দক্ষিণ শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালের উপর নির্মিত পুলটির পাটাতন ও কাঠামো ভেঙে যাওয়ায় লোকজনকে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। প্রতিদিন পুলটি পার হতে গিয়ে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে সাধারণ লোকজন চরম বিপাকে পড়েছেন। দীর্ঘদিনেও পুলটি সংস্কার না করায় এখন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকজনকে। এটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
শিবপুর গ্রামের ফেরদৌস খান, সোনা মোল্লাসহ আরও অনেকে হতাশা ব্যক্ত করে জানান, পুলটি দীর্ঘদিন ধরে চলাচলে অনুপোযোগী হয়ে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পুলটি ব্যবহারকারী অত্র এলাকার অসংখ্য মানুষকে। চিতলমারী সদর বাজারে যাতায়েতের জন্য এ পুলটিই ভরসা। অথচ কোন অজ্ঞাত কারণে এটি মেরামত হচ্ছে না। এটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা।
শিবপুর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, পুলটি সংস্ককারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বার বার আবেদন দিয়েও কোন কাজ হয়নি। এটি সংস্কারের ব্যাপারে কোন সাড়া মিলছে না। এটি মেরামতের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com