আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
সিএনজিতে অতিরিক্ত যাত্রী পরিবহণের কারণে মুক্তাগাছা উপজেলায় ঘনঘন রোড এক্সিডেন্ট হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য যাত্রীসংখ্যা পূর্বে ছিল ০৫ জন। চালকের দুপাশে দুজন বসতেন।এতে চালক অল্প জায়গা পেতেন বসতে ও সিএনজি চালানোর জন্য অত্যন্ত সংকুচিত হয়ে বসতে হত চালককে। এতে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী হয়রানি বেড়েই চলছে। সাধারণ জনগণের এ উদ্বেগটি প্রশাসন অত্যন্ত গুরত্ব সহকারে দেখছে। এ সমস্যা সমাধানের জন্য কথা ছিল যাত্রী সংখ্যা ৪ জন করে নিবে। কিন্তু সিএনজি চালকরা তা মানলেন না। যাত্রী সেই ০৫ জনই নিচ্ছেন এমনকি ০৬/০৭ জন নিচ্ছেন। সোমবার(১৪,০৬,২১) সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ০৭ জন সিএনজি চালককে আটক করা হয় যারা ০৫ /০৬ জন করে যাত্রী নিয়েছিলেন। তারা সকলেই জানতেন ০৫ জন করে যাত্রী নেয়া যাবে না।অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে সাতজন আসামীকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়ে জেলে প্রেরন করা হয়েছে। আদালতকে সহায়তা করেন মুক্তাগাছা থানা পুলিশ ও অন্যান্যরা। পাশাপাশি যাত্রীদের হেটে যেতে বলা হয়েছে। প্রশাসনের আইন প্রয়োগের পাশাপাশি সাধারন জনগনের সচেতনতার প্রত্যাশা করি। জনসেবায় প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায়মুক্তাগাছা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মাসুদ রানা।
Leave a Reply