বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভুমি দস্যুরা লুটে খাচ্ছে সরকারী জমি, মূল হোতা আল আজিজ

ভুমি দস্যুরা লুটে খাচ্ছে সরকারী জমি, মূল হোতা আল আজিজ

মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী বাজারে ভুমি দস্যুরা লুটে খাচ্ছে সরকারী খাস জমি, এর মূল হোতা আল আজিজ। পুটিমারী বাজারে খাল মুখের সরকারী ২১ শতক জমি কোন বন্দবস্ত ছাড়াই পেশী শক্তির বলে সরকারকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জবর-দখল করে কাঁচা/পাঁকাঘর নির্মান করে ব্যবসা করে  আসছে বলে এলাকাবাসী জানায়। আল আজিজ পুটিমারী গ্রামের বালা শিকদারের ছেলে।

১৪ জুন (সোমবার) সরেজমিনে গিয়ে জানা যায়, ইউনিয়নের পাকুড়িয়া মৌজায় জে.এল নম্বর ৮৫, এস.এ দাগ নং ৬৩৭ জমির পরিমান ২১ শতক জমি সরকারী এক খতিয়ানভুক্ত। এই জমিতে ওই গ্রামের বালা শিকদারের ছেলে আল-আজিজ পাঁকা ঘর নির্মান করে পলাশ কে মাসিক ৩ হাজার টাকায় ভাড়া দিয়েছে বলে দোকানী পলাশ জানান। এদিকে একই দাগের জমি জালিয়াতির কারণে পুটিমারী গ্রামের শামসু শিকদারকে ভ্রাম্যমান আদালত এক মাসের জেল দেয়ায় একই গ্রামের রাজ্জাক শিকদারের ছেলে সুনু শিকদার রাতারাতি ফার্নিচারের দোকান ঘরের মালিক বনে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, খাল মুখে ঘর নির্মান করার কারণে বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পরিবেশ দূষন হচ্ছে। যা মানব স্বাস্থ্যেও জন্য হুমকি স্বরূপ। এ বিষয়ে বাজার কমিটির সেক্রেটারী মোঃ শওকত শিকদারের সঙ্গে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, সরকারী জমি জালিয়াতির কারণে শামসুকে ভ্রাম্যমান আদালত জেলে পাঠান এবং আল-আজিজ ও সুনু শিকদার সরকারী জমি দখল করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই জমি নিয়ে ভবিষ্যতে এলাকায় আইন শৃংখলার চরম অবনতি হওয়ার আশংকা রয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সে কারণে সরকারের দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া উচিৎ বলে আমি মনে করি। এ বিষয়ে অভিযুক্ত আল-আজিজ শিকদারকে তার ব্যবহৃত (০১৭৪০-৫৮৭০৯৯) নম্বর মোবাইলে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

খাশিয়াল ইউনিয়ন উপ-সহকারী (ভুমি) কর্মকর্তা সঞ্জিত হালদার ঘটনার সত্যতা স্বীকার করে বালেন, উল্লেখিত জমি জালিয়াতির তথ্য প্রমানীত হওয়ায় উক্ত কাগজপত্র বাতিল করে আগত ১ খতিয়ানের অন্তর্ভূক্ত হয়েছে। সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মান ও ব্যবসা করার বিষয়ে তদন্তপূর্বক উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করবো।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, পুটিমারী বাজারে কিছু অসাধু চক্র সরকারী সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করে আছে এ বিষয়ে আমি অবগত আছি। শিঘ্রই সরকারী সম্পত্তি উদ্ধারের নিমিত্তে উচ্ছেদ অভিযান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com