বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হালুয়াঘাটের সভা ভিডিও কনফারেন্সে যোগ দিলেন জেলা প্রশাসক

হালুয়াঘাটের সভা ভিডিও কনফারেন্সে যোগ দিলেন জেলা প্রশাসক


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

 ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে  চোরাচালান, মানব পাচার, নারী নির্যাতন প্রতিরোধ  টাস্কফোর্স ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (১৪ জুন) সোমবার সকালে উপজেলার নতুন সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে উপজেলা নিবার্হী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা হালুয়াঘাটে চোরাচালান, মানব পাচার, নারী নির্যাতন প্রতিরোধ টাস্কফোর্স ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি সরকারি খাস জমি হতে অবৈধ দখল-উচ্ছেদ, মাদক-জুয়া, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং এবং সম্প্রতি সীমান্তে বন্য হাতির তান্ডব ঠেকাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগদান করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তিনি সার্বিক সকল বিষয়ে খোঁজ খবর নেন এবং সভার এজেন্ডা অনুযায়ী দিকনির্দেশনা প্রদান করেন। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, হালুয়াঘাট থানা অফিসার ইনর্চাজ মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রশিদ, বিজিবি প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানসহ বিভাগীয় অফিসার ও বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com