রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি শহীদ এর দাফন সম্পন্ন

অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি শহীদ এর দাফন সম্পন্ন

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

ময়মনসিংহের গৌরীপুর  উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুল ইসলাম অন্তর (৪৩) আর নেই। তিনি সোমবার (১৪ জুন) ভোর ৫টা ১০মিনিটে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—- রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
শহিদুল ইসলাম অন্তর ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগে যুক্ত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। গৌরীপুর সরকারি কলেজে অধ্যয়নকালীন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০০১ সালে কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি । ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে  অচিন্তপুর ইউপি চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন। 
তার স্ত্রীর বড় ভাই মো. মুরাদ হোসেন জানান, শহিদুল ইসলাম ময়মনসিংহের সি. কে ঘোষ রোড ভাড়া ফ্ল্যাটে ভোর ৪টা ৪৫মিনিটে বিছানায় অচেতন অবস্থায় ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ৫.১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। প্রথম জানাযা সরকারি কলেজ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১১টায় ও দ্বিতীয় জানাযা লংকখোলা উচ্চ বিদ্যালয় মাঠে ২টা ৩০মিনিটে অনুষ্ঠিত হয়।  পরে পারিবারিক  গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃতুতে শোক জানিয়েছেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খাঁন,উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com