বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় মাদকদ্রব্যসহ ২ মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় মাদকদ্রব্যসহ ২ মামলার আসামি গ্রেফতার


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লায় সোহাগ হোসেন নামে এক মাদক কারবারিকে একশ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ২টি মামলা রয়েছে। সে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী গাজীপুর উত্তরপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে।
সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি মডেল থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী। পুলিশ জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকারের নির্দেশনায় ও কোতয়ালি মডেল থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক রাজীব চক্রবর্তী, এসআই শাহিদুল ইসলাম, এএসআই হান্নান আল-মামুন, এএসআই রুবেল মাহমুদসহ পুলিশের একটি দল গাজীপুর উত্তরপাড়া গ্রামে সোহাগ হোসেনের (২৭) বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দেখানোমতে ঘরে তল্লাশী চালিয়ে ৮৫ বোতল ইস্কাপ ও ১৫ বোতল বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য এক লাখ টাকা।
কোতয়ালি মডেল থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতার সোহাগ হোসেন চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় মাদকসহ আরো ২টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com