পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ
দীর্ঘ প্রতীক্ষার পর ১৪ই জুন সোমবার সকালে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান নয়ন, থানা অফিসার ইনচার্জ ওসি মাসুদার রহমান, গাইবান্ধা ফায়ার স্টেশনের উপ-পরিচালক এনামুল হক, পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন পরিচালক সাইয়েদ মোঃ ইমরান সহ সাংবাদিকবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় থানা জামে মসজিদ এর পেশ ইমাম মোঃ রাজা মিয়া।
সদা প্রানবন্ত ও হাস্যোজ্জ্বল স্বভাবের একজন টগবগে অফিসার সাইয়েদ মোঃ ইমরানের সহযোগী সহকর্মি হিসেবে আরো ২৪ জন কাজ করবে একযোগে। এছাড়াও থাকবে সাঁজোয়া যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জাম। যথাযথ দায়ীত্বপালন নির্বিঘ্ন করতে তিনি স্থানীয় সর্বস্তরের জনমানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন সবসময়।
যেকোন ধরনের অগ্নিকান্ড-দূর্যোগ-দুর্ঘটনায় দিনরাত প্রতিটি মূহুর্ত্বে সার্বজনীন জনস্বার্থের সেবায় সদা জাগ্রত থাকবে গাইবান্ধার পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি যার ফোন নাম্বার ০১৭৯৯১৬২১১৬।
Leave a Reply