বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

টাঙ্গাইলে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামুরিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। 
এ সময় ডাকাতদের হামলায় আহত হন বাড়ির মালিক আব্দুস সাত্তার (৫৯)। এছাড়াও তারা নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও সাড়ে ১৩ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
আব্দুস সাত্তার জানান, ওই দিন সন্ধ্যায় বাড়িতে তার স্ত্রী কন্যা ছিলেন। ছেলে শামীম মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল বাড়ির মূল গেইট টপকিয়ে ভেতর ডুকে পড়ে। একপর্যায় ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে। ওই সময় তিনি বসে খবর দেখছিলেন। সংঘবদ্ধ দলটি পরিচয় দেয় তারা ডিবি পুলিশের লোক। তার ছেলে শামীম অবৈধ অস্ত্র ব্যবসায়ী। ঘর তল্লাশি করার জন্য তাদের মধ্যে থেকে একজন অন্যদের নির্দেশ দেয়।
তিনি আরও জানান, কিছুক্ষণ পর হাত পা এবং চোখ বেঁধে ফেলে। ঘরের অন্য একটি কক্ষে দরজা বন্ধ করে কলেজ পড়ুয়া মেয়ে অনলাইনে ক্লাস করছিলেন। ওই কক্ষে তার মাও ছিলেন। ডাকাতরা তার কক্ষ থেকে বের হয়ে গেলে কৌশলে হাতের বাঁধন খুলে বাড়িতে ডাকাত ঢুকেছে এই বলে ডাকাডাকি করলে তারা পালিয়ে যায়।
আব্দুস সাত্তারের ছেলে চাতাল ব্যবসায়ী শামীম (৩৪) জানান, নামাজ শেষ করে ফেরার পথে বাড়ির পাশে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন টাঙ্গাইল মুখি একটি মাইক্রোবাস  দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। বাড়ি গিয়ে ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে ৩ জন ডাকাত তাকে ধরে ফেলে। ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা বলে, আমাদের কাছে তথ্য আছে তুই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তোকে রিমান্ডে নেওয়া হবে। এরপর তাকে হাত-পা এবং চোখ বেঁধে পাশের একটি কক্ষে ফেলে রাখে।
তিনি আরও জানান, তার বাবাকে সরকারী ভাবে দেয়া লেনোভো ট্যাব এবং তার সঙ্গে থাকা মোবাইল ডাকাতদল নিয়ে নেয়। ডাকাতদল চলে যাওয়ার পর তার বোনের মোবাইল দিয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে দশ মিনিটের মধ্যে ঘাটাইল থানা থেকে পুলিশ গিয়ে হাজির হন। নগদ সাড়ে ৩ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
এ বিষয়ে ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি (উত্তর) দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাটাইল থানা পুলিশের নিকট যে কোন ধরনের সহযোগিতা চাইলে তাদের সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com