হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং আহত হয়েছেন আরো ৩ জন।
গত ১৩ জুন রবিবার ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে ঘাটাইল-সাগরদিঘী- ভরাডোবা সড়কে শোলাকুড়া এলাকায় দুইদিক থেকে আসা ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ২জন যাত্রী নিহত হন।
নিহতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আঃ হালিমের ছেলে আমজাদ হোসেন (৪৩) এবং গোপালপুর উপজেলার কাঁঠালিয়া গ্রামের সোরহাব উদ্দিনের ছেলে মঞ্জুরুল করিম (৩৪)।
এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে তিন জন।
এ বিষয়ে উপজেলার সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
Leave a Reply