বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক

কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লা সদর দক্ষিনের লালমাই বাজারে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ২জন ও সদরের দৌলতপুর থেকে চাঁদাবাজির মামলায় ১ জনকে আটক করেছে র‌্যাব ১১ এর সিপিসি-২।

১৩ জুন রবিবার দুপুরে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে কুমিল্ল¬া জেলার সদর দক্ষিণের লালমাই বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণের লালমাই বাজার থেকে পরিবহনের চাঁদাবাজির অভিযোগে ২ জনকে আটক করে। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর শিবপুর এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে জামাল হক (৬০) ও একই এলাকার বিলাল মিয়ার ছেলে মোঃ মিলন (৪০) ।

র‌্যাব জানায় জিঞ্জাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ সাধারণ পরিবহন ড্রাইভারদের ভয়-ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল বলে স্বীকার করেন।

অপর দিকে র‌্যাবের অন্য এক অভিযানে কুমিল্লার সদর উপজেলার দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালি থানায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার আসামী আশিকুর রহমান শিমুল (৪০) কে আটক করে। আশিকুর রহমান শিমুল সদর উপজেলার দৌলতপুর এলাকার মৃত শফিকুর রহমান এর ছেলে। তার বিরুদ্ধে সদরের বলামপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম ভূইয়ার ছেলে জালাল উদ্দিন ভূইয়া তার ব্যবসায় প্রতিষ্ঠানে ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে ৩০ মে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। শিমুল মামলার ২নং আসামী।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়েছে। পরিবহন চাঁদাবাজমুক্ত করা এবং বিভিন্ন মামলার পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com