বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলের নাড়াগাতীতে স্কাভেটর ড্রাইভারের বেতন পরিশোধ না করায় সংঘর্ষ

নড়াইলের নাড়াগাতীতে স্কাভেটর ড্রাইভারের বেতন পরিশোধ না করায় সংঘর্ষ

মো: হাবিবুর রহনান,স্টাফ রিপোর্টার:

নড়াইলের নড়াগাতীতে স্কাভেটর ভাড়ার টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এতে দুপক্ষের অন্তত দুজন আহত হয়েছে বলে জানা যায়। ১৩ জুন (রবিবার) দুপুরে বড়দিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাছবাড়ীয়া গ্রামের মৃত রোকন শেখের ছেলে হাবিবর শেখ একটি স্কাভেটর ভাড়া এনে ভাওড়িরচর গ্রামের শিপন নামে একটি ছেলেকে ঘন্টায় দুইশত টাকায় ড্রাইভার হিসাবে নিয়োগ দেয়। কাজের টাকা বাকেয়া থাকায় শিপন যাবেনা বলে হাবিবুরকে জানালে সে ক্ষিপ্ত হয়ে শিপনের বাড়ী থেকে তাকে ধরে আনতে গেলে একই গ্রামের বুলু খানের ছেলে ও শিপনের ফুফাত ভাই জসিম খান (১৮) এর সাথে হাবিবুর শেখের হাতাহাতি হয় এবং জসিম খান সামান্য আহত হন।


আহত জসিম প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য স্থানীয় বড়দিয়া বাজারে আসলে আবারও তাকে হাবিবর শেখ মারধর করে বলে জানা যায়। অতঃপর জসিম খান তার লোকজনকে জানালে তারা বড়দিয়া এসে হাবিবর শেখকে পিটিয়ে গুরুতর জখম করে। আহত হাবিবর শেখকে প্রথমে কালিয়া স্বাস্থ কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।


এ বিষয়ে নাড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোখসানা খাতুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আপাতত এলাকা শান্ত। কোন পক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com