বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হালুয়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষাণ-কৃষাণীদের “কৃষক প্রশিক্ষণ” অনুষ্ঠিত

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষাণ-কৃষাণীদের “কৃষক প্রশিক্ষণ” অনুষ্ঠিত

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

 “কৃষি সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে ২০২০-২০২১ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হালুয়াঘাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষাণ-কৃষাণীদের নিয়ে “কৃষক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ জুন) রবিবার উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ ও বিআরডিবি হলরুমে দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তিনটি ব্যাচে মোট  ৯০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষাণ-কৃষাণীর অংশগ্রহণে “কৃষক প্রশিক্ষণ” ও প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে শাক-সবজি বীজ বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের বিষয়ে বিশদ আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আহসান উল্লাহ। প্রশিক্ষণে কৃষি উৎপাদন, নিবিড় পর্যবেক্ষণ ও ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার মো. মাসুদুর রহমান। তিনি কৃষাণ-কৃষাণীদের সকল পতিত ও অনাবাদি জমি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন এবং এ সকল জমিতে আদা, রসুন, পেয়াজ, মরিচ, হলুদ ও ধনিয়া চাষ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com