সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মনিকোঠা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মনিকোঠা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ


শিশির খাঁন,সদরপুর উপজেলা,ফরিদপুর প্রতিনিধি:


ফরিদপুরের , সদরপুর, মনিকোঠা বাজারে আকোটেরচর ইউনিয়ন পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

 সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার এবং সহকারী কমিশনার (ভূমি)  সজল চন্দ্র  ভ্রাম্যমাণ আদালতের  মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সদরপুর থানার পুলিশ  উপ-পরিদর্শক অপূর্ব কুমার, আকোটেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকরাম হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্য,  সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ। 
আরও জানা যায়, রবিবার দুপুর আনুমানিক সাড়ে বারো টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময়, মনিকোঠার মৃত নুরুল ইসলাম বেপারীর পুত্র মামুন বেপারি এবং তাঁর ৪ বোন নুরুন নাহার, মুক্তা, মনি ও মিনুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাঁধা দিতে চেষ্টা করা হয়।অবস্থা বেগতিক হওয়ার আকোটেরচর পুলিশ ফাঁড়ির সদস্যসহ আনসার সদস্যরাও  উক্ত অভিযানে যোগদান করেন এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আদলত পরিচালনার নির্বাহী মাজিস্ট্রেট পূরবী গোলদার জানান, ‘মনিকোঠা বাজারের অবৈধ স্থাপনা নির্মাণকারী মামুন বেপারি-কে বেশ কয়েক বার তার অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য বলা হলেও তিনি কনো কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়েই আজ এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com