বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চিতলমারীতে ২০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার উদ্বোধন

চিতলমারীতে ২০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার উদ্বোধন


মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু ( চিতলমারী, বাগেরহাট)ঃ

চিতলমারীতে করোনা ভাইরাস প্রতিরোধে ২০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। 
রোববার (১৩ জুন) দুপুর ২ টায়  সরকারী এস,এম মডেল উচ্চ বিদ্যালয়ে এ বিশেষায়িত কোয়ারেন্টাইন সেন্টারের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, সরকারী এস, এম, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মণ্ডল ও সাধারণ সম্পাদক মোঃ তাওহীদুর রহমান বাবু।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান বলেন, বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দীনের সার্বিক পরামর্শ ও সহযোগিতায় প্রতি বেডে অক্সিজেন সিলিন্ডারসহ এ কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে।
এ ছাড়াও চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপন, সেমি আইসিইউ সেন্টার নির্মানসহ করোনা চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামের সমন্বয়ে বিশেষ করোনা ইউনিট স্থাপনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com