বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবিতে স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা শুরু

কুবিতে স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা শুরু


কুবি প্রতিনিধিঃ

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হয়েছে।
রবিবার (১৩ জুন) সকাল সাড়ে দশটা থেকে তিনটি বিভাগের এবং বিকেলে আরও চারটি বিভাগের চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হয়। তাছাড়া কয়েকটি বিভাগের  মিডটার্ম পরীক্ষাও নেওয়া হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের জানান, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আজ সাতটি বিভাগের পরীক্ষা শুরু হচ্ছে। পর্যায়ক্রমে বাকি বিভাগগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিতে ফ্যাকাল্টিগুলোর সামনে সবান, পানি রাখা হয়েছে। এছাড়াও পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে হল রুমগুলোকে স্যানেটাইজার দিয়ে পরিচ্ছন্ন করা হয়েছে। প্রতিটা পরীক্ষার হল রুমে শিক্ষার্থীদের জন্য স্যানেটাইজার রাখা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য ফ্যাক্টাল্টি ভিত্তিক কমিটি করে দেওয়া হয়েছে। 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন,  ‘স্বাস্থ্যবিধি মানার জন্য মনিটরিং টিমের পক্ষ থেকে আমরা মেইন গেইট থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি ফ্যাকাল্টির যেসব কক্ষে পরীক্ষা হচ্ছে সেগুলা পর্যবেক্ষণ করেছি। শিক্ষার্থীরা সবাই মাস্ক পরে পরীক্ষা দিচ্ছে। ফ্যাকাল্টিগুলোতে মনিটরিং টিমের পক্ষ থেকে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। ওনারা বিষয়গুলো তদারক করছেন। আমরা বিষয়গুলা পর্যবেক্ষণে রেখেছি, যাতে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলে এবং তারা তা মানছে।
উল্লেখ দেশে করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। পরে ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু হলেও ২৩ ফেব্রুয়ারি পুনরায় সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সর্বশেষ মঙ্গলবার (০১ জুন) শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় সশরীরে পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। সেই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (০৩ জুন) বিকেলে কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com