বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের ত্রিশালে ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশালে ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার


আনোয়ার সাদত জাহাঙ্গীর,য়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজের একদিন পর ডোবা থেকে রিফাত মিয়া (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় লাশের সন্নিকটে বিড়ির প্যাকেট,গ্যাস লাইটার ও আঠা জাতীয় নেশার দ্রব্যের (পেস্টিং) একটি প্লাস্টিকের কৌটা জব্দ করে পুলিশ।রোববার (১৩ জুন) বেলা ১১টায় উপজেলার কাঠাল ইউনিয়নের তেতুলিয়া পাড়া গ্রামের মিলন বাজার এলাকার পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত রিফাত উপজেলার দরিল্লা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ‘ধারণা করা হচ্ছে, রিফাতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করছে।’তিনি আরও বলেন,‘শনিবার (১২ জুন) বিকেল ৫টায় রিফাত মিলন বাজার যাবে বলে বাড়ি থেকে বের হয়। রাত ৮টায় তাকে বাড়ির পাশে দেখা যায়। কিন্তু এরপর সে রাতে আর বাড়িতে ফেরেনি।পরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় একজন গরুর ঘাস কাটতে গেলে মিলন বাজারের পাশে ডোবায় রিফাতের মরদেহ দেখেন। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com