বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শরণখোলা প্রেসক্লাবের সামনে শিক্ষক শহিদুলের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

শরণখোলা প্রেসক্লাবের সামনে শিক্ষক শহিদুলের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের নামে দায়েরকৃত যৌন হয়রানির মামলা মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবী করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। শিক্ষক শহিদুলের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছেন শিক্ষকরা। রোববার সকাল সাড়ে ১০টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ব্যনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেন তারা।মানববন্ধনে বক্তব্য রাখেন, শরণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন, শিক্ষক নেতা মোঃ জাকির হোসেন, টি এম মিজানুর রহমান, সুলতান আহম্মেদ গাজী, আসাদুজ্জামান মিলন, মোঃ নান্না মিয়া, ওবায়দুল হক, মাওলানা নুরুল আমিন প্রমুখ। শিক্ষক নেতৃবৃন্ধ বলেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম একজন সৎ চরিত্রবান ভাল মানুষ। তিনি ২২ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। একটি স্বার্থান্বেসী মহল তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে জেলাহাজতে পঠিয়েছেন। এছাড়া মামলার বাদী একজন মামলাবাজ প্রকৃতির লোক। শহিদুলকে হয়রানি করার জন্য তিনি এ মিথ্যা যৌন হয়রানির মামলা দায়ের করেছেন। তারা অবিলম্বে ওই ষড়সন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষক শহিদুলের মুক্তির দাবী জানান।এ ব্যপারে জানতে চাইলে মামলার বাদী বলেন, আমার সাথে ওই প্রধান শিক্ষকের কোন শত্রæতা নেই। সবার মতো আমিও তাকে শ্রদ্ধা করতাম। কিন্তু সে আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটিয়েছে আর কোন মেয়ের সাথে যেন এমন ঘটনা না ঘটে তার জন্য আমি মামলা করেছি। এখন আদালত এর বিচার করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com