সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এডিপি পক্ষ থেকে নন্দীরগাঁও ইউনিয়নেলক্ষাধিক টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ

এডিপি পক্ষ থেকে নন্দীরগাঁও ইউনিয়নেলক্ষাধিক টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ


লোকমান হাফিজঃ


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তহবিল থেকে লক্ষাধিক টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। 
ফুটবল, ক্রিকেটব্যাট, স্ট্যাম, বল, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী ইউনিয়নের ৩১ টি ক্লাবের মধ্যে বিতরণ করেন নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুল।
গত শনিবার সকাল সাড়ে ১১ টায় ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের সভাপতি মোঃ আয়ুব আলীর সভাপতিত্বে ও নন্দীরগাঁও ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ মিছবাহ আহমদের পরিচালনায় ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস কামরুল হাসান আমিরুল বলেন, পড়াশোনার পাশাপাশি যুব সমাজে খেলাধুলায় এগিয়ে আসতে হবে। নন্দীরগাঁও ইউনিয়ন থেকে আগামীতে যোগ্যতাসম্পন্ন খেলোয়াড় তৈরির উদ্দেশ্যেই উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নাছির উদ্দীন, নন্দীরগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিধান চন্দ, ইউপি সদস্য মোঃ নিজাম উদ্দিন, ইব্রাহিম আলী, আপ্তাব আলী, যুবলীগ নেতা সাজু আহমদ, খালেদ আহমদ, আরিফ মাহমুদ শাহীন, আলাজুর রহমান, শাহীন আহমদ সাবুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com