মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:
নড়াইলে লকডাউন সন্ধা ৬ টা থেকে পরের দিন সকাল ৮ টার পরিবর্তে দুপুর ১২ টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও নড়াইল পৌরসভার ৩টি গ্রামও লকডাউন ঘোষনা করে জেলা প্রশাসন। শনিবার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপানে পৌরসভার আলাদাপুর, মহিষখোলা ও ভাদুলীডাঙ্গা। নড়াইলে ৭ দিনের লকডাউন ঘোষনা করে জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নড়াইল জেলা কমিটি সিদ্ধান্তের প্রেক্ষিতে করোনার ঝুকি মোকাবেলায় সংক্রমন রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইন ২০১৮ এর ১১(১) (২)(৩) ধারা মোতাবেক আজ শনিবার (১২ জুন) থেকে সন্ধ্যা ৬টা থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্তু আগামী ১৯ জুন ৭ দিন এ লকডাউন চলবে বলে উল্লেখ করা হয়েছে।
লকডাউন চলবে নড়াইল পৌরসভা ৩নং ওয়ার্ডের মহিষখোলা, ৪নং ওয়ার্ডের আলাদাপুর ও ৬নং ওয়ার্ডের ভাদুলীডাঙ্গা গ্রাম। এছাড়া সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোবরা বাজার লকডাউন ঘোষনা করা হয়েছে। এসময়ের মধ্যে লকডাউন এলাকা থেকে কেউ বাইরে যেতে বা ভিতরে প্রবেশ করতে পারবেনা।
এর আগে,নড়াইলে ৭ দিনের লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। শুক্রবার ১১ জুন রাত ৮ টার দিকে জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরীণ করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি,মো: হাবিবুর রহমান সাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার (১২ জুন) থেকে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্তু ৭ দিন এ লকডাউন চলবে। নড়াইল পৌর, লোহাগড়া পৌর ও কালিয়া পৌর এলাকায়। এছাড়া সদর উপজেলার কলোড়া, শিংগাশোলপুর ও বিছালি ইউনিয়নের ও লকডাউন কঠোরভাবে চলবে বলে জানানো হয়।
Leave a Reply