আনোয়ার সাদাত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ব্রক্ষপুত্র নদে বিভিন্ন জাতের ২০ কেজি মাছের পোনা আজ অবমুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আঃ হালিম রানা’র সার্বিক ব্যবস্থাপনায় আজ ১২ জুন ২০২১ তারিখ সকাল ১১ টায় ময়মনসিংহ মহানগরের শম্ভুগঞ্জ ব্রীজের নীচে ব্রক্ষপুত্র নদে বিভিন্ন জাতের ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু। তিনি বলেন প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে আমরা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাব এই হলো আমাদের অঙ্গিকার।স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে সেবার ব্রত নিয়ে মানুষের জন্য কাজ করার আহবান জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডঃ এবিএম নুরুজ্জামান খোকন,সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট,ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোফাখখার খোকন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কামরুজ্জামান কাউসার সহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply