মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
আগামীকাল ১৩ জুন রোববার থেকে স্বাস্থ্যবিধি অনুসরন করে সশরীরে চূড়ান্ত পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের পরিবহন চালু করা হবে। এ ছাড়া পরীক্ষার হল জীবানুমুক্তকরর ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছে পরীক্ষা কমিটি।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলামঅ াকন্দ শনিবার বিকেলে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল রোববার পরীক্ষা শুরুর পূর্বেই হলগুলো জীবানুনাশক ছিটিয়ে জীবানুমুক্ত করা হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হবে। যেহেতু ৪টি ভবন তাই ৪ জন ডিনকে নিয়ে আমরা গত বৃহস্পতিবার পরীক্ষার রুটিন ফাইনাল করেছি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের জানান, সকাল সাড়ে নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চলবে। এছাড়া পরীক্ষার্থীদের তিনি যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষায় অংশগ্রহন করার জন্য অনুরোধ জানান।
প্রসঙ্গত, দেশে করোনা মহামারীর প্রকোপ দ্বিতীয় ধাপে বৃদ্ধি পাওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সাথে ডিন ও প্রভোস্টদের এক সভা থেকে চলমান সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। পরে ৩ জুন একাডেমিক কাউন্সিলের সভা থেকে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply