মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গেল ২৪ ঘন্টায় কোতয়ালী মডেল থানা ও চৌদ্দগ্রাম থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
পুলিশ জানায়, কোতয়ালী মডেল থানা পুলিশ ৭ মাদক মামলার আসামী ও ২ জন গ্রেফতারী পরোয়ানার আসামীকে গ্রেফতার করে। তাদের সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের মাঝে হোসেন মিয়া ও মবিন চৌধুরী ইমনের নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। চৌদ্দগ্রাম থানা পুলিশ ২ বছরের সাজা প্রাপ্ত আসামী শাকিল, আব্দুল কাদেরসহ ৫ গ্রেফতারী পরোয়ানার আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, আঃ রহিম, মোঃ মমিন মজুমদার, গিয়াস উদ্দিন লিটন, শরিফুল ইসলাম, মোস্তফা মনিরুজ্জামান। তাদের সবার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা একাধিক মামলার আসামী। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply