সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

কুমিল্লায় ট্যাক্সি ক্যাবে মাদক পাচারের অভিযোগে যুবক আটক

কুমিল্লায় ট্যাক্সি ক্যাবে মাদক পাচারের অভিযোগে যুবক আটক


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লায় ট্যাক্সি ক্যাবে করে গাঁজা পাচার কালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই এলাকা মো. কাউসার আলম (৩৮) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। আটক কাউসার ঢাকার সাভারের আমিন বাজার এলাকার কুমার বাড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০ টার দিকে বুড়িচং উপজেলার কোরপাই এলাকা অভিযান পরিচালনা করে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি হলুদ রংয়ের ট্যাক্সি ক্যাব থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ট্যাক্সি ক্যাবের পেছনে রাখা প্লাস্টিকের বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com