মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লায়‘ একশন রিসার্চ হাইলাইটস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে দিনব্যাপী এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্তহন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান।
বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের প্রকল্প পরিচালক ড. মোঃ কামরুল হাসান।
স্বাগত বক্তব্য রাখেন বার্ডের প্রশিক্ষন বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল কাদের, আইরীন পারভিন, যুগ্ম পরিচালক আনাস আল ইসলাম, উপ-পরিচালক জোনায়েদ রহিম।
সেমিনারে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তাবৃন্দ, পল্লী উন্নয়নের বিভিন্ন দপ্তর, বিশ্ববিদ্যালয়, সংস্থার প্রতিনিধিবৃন্দসহ অন্যান্যরা।
সেমিনারে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা কর্তৃক পরিচালিত প্রায়োগিক গবেষনাসমূহের ফলাফল সম্প্রসারন ও উত্তম চর্চাসমূহ অধিকতর বিস্তৃতির জন্য ৯টি গুরুত্বপূর্ন প্রায়োগিক গবেষনার ফলাফল উপস্থাপন করা হয়।
Leave a Reply