মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু ( চিতলমারী, বাগেরহাট) ঃ
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. কামরুজ্জামান খানের অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় চিতলমারী থানা পুলিশ এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।
অন্যন্য এ উদ্যোগের আওতায় থানা পুলিশ বৈধ কাগজপত্রসহ হেলমেট পড়ে ও মুখে মাক্স নিয়ে চলাচলকারী সকল মোটর সাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। একই সাথে যারা বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটর বাইক চালাচ্ছেন তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
শনিবার (১২ জুন) সকাল ১০ টা থেকে বিকাল অব্দি চিতলমারী থানার নবাগত অফিসার-ইন-চার্জ এ.এইচ.এম. কামরুজ্জামান খানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের আয়োজন করেন। এ সময় বৈধ কাগজপত্র, হেলমেট ও মুখে মাস্ক থাকা প্রায় শতাধিক মোটর বাইক চালককে একটি করে রজনীগন্ধার স্টিক দেওয়া হওয়া হয়। থানা পুলিশের এমন ব্যতিক্রমী উদ্যোগকে যেমন সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তেমনি অনুপ্রাণিতও হয়েছেন অনেকেই
এ ব্যাপারে থানার অফিসার-ইন-চার্জ এ.এইচ.এম. কামরুজ্জামান খান বলেন, এ ধরনের ব্যতিক্রমী চিন্তার বা উদ্যোগের মূল লক্ষ্য হলো সকল মোটর বাইক চালককে বৈধভাবে মোটরসাইকেল চালাতে অনুপ্রাণিত করা। আমরা ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে সকলকে বৈধভাবে মোটর বাইক চালানোর জন্য অনুপ্রানিত করছি। এরপরও যারা এতে অনুপ্রাণিত হয়ে নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply