এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারায় মরহুম আলহাজ্ব দুদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নব প্রতিষ্ঠিত আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের নতুন অফিস উদ্বোধন করলেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা ৯ নং গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী। নতুন এই অফিস উদ্বোধনের মাধ্যমে আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের একাডেমিক সুযোগ-সুবিধা পরিপূর্নতা লাভ করল বলে অভিমত ব্যক্ত করেন উদ্বোধক চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী।১২ জুন’২১ ইং শনিবার দুপুর ২ টার সময় আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত বর্নাঢ্য এক অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা গন্ডামারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী।মোহা: সৈয়দ নুর রানার সঞ্চালনায় অধ্যক্ষ মীর মোহাম্মদ কাশেমের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অথিতি ছিলেন, মাওলানা বশির আহামদ, মাওলানা আমিন, ইউপি সদস্য আলী নবী, মাহমুদুল ইসলাম, নুর মোহাম্মদ, ইলিয়াছ আজাদ, আব্দুল খালেক, সৈয়দ মিয়া ও ছাবের আহামদ সওদাগর। উল্লেখ্য: শিক্ষার অগ্রগতি ও প্রসারে অনেক পিছিয়ে থাকা উপকূলীয় গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা গ্রামে ২০১৯ সালে চেয়ারম্যান লেয়াকত আলীর মরহুম পিতার নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব দুদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে তাঁর মরহুম মাতার নামে আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা ছিল এক যুগান্তকারী সাহসী পদক্ষেপ। প্রায় ১৬০ শতক জমির উপর বিশাল খেলার মাঠ, নান্দনিক শহীদ মিনার, চতুর্পাশে নিরাপত্তা প্রাচীর এবং সুপ্রশস্ত একাডেমিক ভবন, মসজিদ, দূর-দুরান্তের দক্ষ-মেধাবী শিক্ষকদের জন্য নাগরিক যাবতীয় সুবিধাদী সহ আবাসিক ভবন, অত্যাধুনিক সাইন্স ল্যাব সহ বিভিন্ন সুযোগ-সুবিধা সম্মলিত নব প্রতিষ্ঠিত অত্র শিক্ষা প্রতিষ্টানটি প্রতিষ্টার দুবছরেই সর্বস্তরের মানুষের আন্তরিক ভালবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।অনুষ্টানে শিক্ষকমন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, মাশুকা খানম, সিফাত চৌধুরী, মাওলানা আহছানুল জামাল, ওবাইদুল হক, দেলোয়ার হোসাইন, আরজি সুলতানা,জোবাইদা আকতার, জান্নাতুল নাঈমা, শারাবন তাহুরা প্রমুখ:।
Leave a Reply