বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে দুই যুগ পর ছাত্রলীগের কমিটি ঘোষণা

বোয়ালমারীতে দুই যুগ পর ছাত্রলীগের কমিটি ঘোষণা



বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

প্রায় দুই যুগ পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১২.০৬.২১) বিকেল সাড়ে তিনটার দিকে কমিটি ঘোষনা করে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী ও সাধারন সম্পাদক মো. ফহিম আহমেদ। ছাত্রলীগের নতুন কমিটির চিঠি বোয়ালমারী এসে পৌঁছলে উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌর শহরে আনন্দ মিছিল বের করে। ঘোষিত বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে সৈয়দ মোর্তুজা তমাল, সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রিন্স এবং পৌর ছাত্রলীগের সভাপতি মো. আমিনুর শেখ ফাহিম, সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃদুল ও সাংগঠনিক সম্পাদক সাফাত ইসলাম বাপ্পি।


উল্লেখ্য প্রায় দীর্ঘ দুই যুগ বোয়ালমারীতে ছাত্রলীগের উপজেলা ও পৌর কমিটি ছিলনা। সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন মোঃ হাসানুজ্জামান মিয়া মুকুল ও সাধারন সম্পাদক ছিলেন মোঃ রাহাদুল আক্তার তপন। ১৯৯৮ সালে ওই কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির বিলুপ্তির পর নেতৃত্ব ছাড়াই চলেছে ছাত্রলীগের কার্যক্রম। ঘোষিত কমিটির উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দিক বলেন, দীর্ঘ দিন ছাত্রলীগের কমিটি ছিল না। এর মাঝে আমি বোয়ালমারী সরকারি কলেজ শাখার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আপাতত আংশিক কমিটি ঘোষণা করা হলেও জেলা ছাত্রলীগের দিক নির্দেশনাসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে শিঘ্রই পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী বলেন, দীর্ঘ ২৩-২৪ বছর ছাত্রলীগের কমিটি ছিলনা। সেইজন্য প্রথমে আংশিক কমিটি দেওয়া হয়েছে। এরপর যাচাই-বাছাই করে এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com