সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় দৈয়ারা দক্ষিনপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ খোরশেদ আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় দৈয়ারা দক্ষিনপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ খোরশেদ আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লায় দৈয়ারা দক্ষিনপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ খোরশেদ আলমের বিরুদ্ধে মসজিদের দান ও ক্রয়কৃত জায়গায় মসজিদ নির্মানের বিষয়ে মানিক ভৌমিক মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মুসলমান ও হিন্দুদের বিভ্রান্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মসজিদ কমিটি ও এলাকাবাসী।
শনিবার দুপুরে নগরীর টাউন হল মুক্তিযোদ্ধা কর্নারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মসজিদ কমিটির সাধারন সম্পাদক গাজী মোঃ জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম, যুগ্ম-সম্পাদক মোঃ আমির হোসেন ছিদ্দিক, সদস্য মোঃ কবির আহমেদ উপদেষ্টা মোঃ আলী আশ্রাফসহ মসজিদ কমিটির সদস্য ও এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, রেল রাস্তা ডাবল লাইন হওয়ার কারনে দৈয়ারা দক্ষিনপাড়া জামে মসজিদ ভেঙ্গে ফেলার পর দান ও ক্রয়কৃত জমির উপর মসজিদ নির্মানের উদ্যোগ নেয়া হয়। এই জমিতে মানিক ভৌমিকের কোন জমি না থাকার পরও সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য সে দেশবাসীকে বিভ্রান্ত করতেছে। মিথ্যাবাদী মানিকের শাস্তি দাবী করেন বক্তরা।
সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম বলেন, মানিক ভৌমিক মসজিদের জায়গার কিছু অংশ দখল করে রেখেছে। ২০১৩ সালে পূর্বের মসজিদ কমিটির সাথে এ নিয়ে মামলা হয়েছে। মসজিদ কমিটি ২ বার মামলার রায় পেয়েছে। মানিক হাইকোট তা স্থগিত করে রেখেছে। আবেগ দিয়ে কিছু হয়না। আপনার ২ পক্ষের কাগজ পত্র যাচাই বাচাই করলেই তা বুজতে পারবেন কে কার জায়গা দখল করে রেখেছে। সম্প্রতি রেলওয়ের ডাবল লাইনের কাজ শুরু হলে আমাদের মসজিদের জায়গা পড়ে। পরে আমাদের মসজিদটি স্থানান্তি করতে বলা হয়। রেলওয়ে কতৃপক্ষ থেকে ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরন পেয়ে আমরা সরকারের নির্দেশনা ও আইন মেনে মসজিদটি স্থানান্তর করি পাশের একটি জায়গা ক্রয় করে। অথচ একই স্থানে মানিককের বাড়িটি স্থানান্তর করা হয়নি। আমাদের মসজিদ থেকে ১০ ফুট আগে মানিকের বাড়িটি সরানো প্রয়োজন হলে তার বাড়িটি আগে সরানোর প্রয়োজন। মানিক রেলওয়ে কতৃপক্ষ থেকে ক্ষতি পূরন নিয়েছেন ৪২ লক্ষ ৭০ হাজার টাকা। অথচ সে বাড়িটি স্থানান্তর তো দুরে থাক তার বিল্ডিংয়ের প্লাষ্টারে একটি আচরও দেয়নি। তা হলে সরকার থেকে কেন ৪২ লক্ষ ৭০ হাজার টাকা ক্ষতি পূরন নিল। আমরা আল্লাহর ঘর সরিয়ে নিতে পারলাম আর মানিক আমাদের সামনে থেকেও তার বিল্ডিং সরালো না। তার খুটির জোড় কোথায়, কেন বা কোন বাবাদ সরকারের এতগুলো টাকা সে আতসাৎ করলো। রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চুপ কেন, নাকি এ অর্থ আতসাৎ এর সাথে রেলওয়ের কর্মকর্তারা জড়িত। বিষয়টি তদন্ত করার জন্য সরকারের দৃষ্টি আর্কষন করছি।
সংবাদ সম্মেলনে মোঃ খোরশেদ আলম আরো বলেন, মানিক ভৌমিক তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময় ধর্মী উত্তেজনা ছড়িয়ে হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রতি নষ্ট করছে। আপনারা তার ফেসবুক আইডিতে তা দেখতে পাবেন। মানিক তার বিভিন্ন অপকর্ম ঢাকতে ধর্মীয় বিষয়টি ব্যবহার করে ফায়দা লুটার চেষ্ঠা করে।
সংবাদ সম্মেলনে খোরশেদ আলম বলেন, দৈয়ারা দক্ষিন পাড়া রেল গেইট জামে মসজিদের জায়গা নিয়ে মানিক ভৌমিক ঢাকায় জাতীয় হিন্দু মহাজোট, কুমিল্লা জর্জকোট প্রাঙ্গনে হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদ, আইনজীবি মহাজোটসহ বিভিন্ন সংগঠনের ব্যনারে সভা ও মানববন্ধন করেছে। যা সম্পূর্ন ভিত্তিহীন, মিথ্যা , বানোয়াট ও ষড়যন্ত্রমূলক । আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com