সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুক্তাগাছায় মুজিব বর্ষ উপলক্ষে ঘর নির্মাণ পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী

মুক্তাগাছায় মুজিব বর্ষ উপলক্ষে ঘর নির্মাণ পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত প্রথম পর্যায়ে ঘর প্রাপ্তদের খোজ খবর নেওয়াসহ দ্বিতীয় পর্যায়ে বরাদ্দকৃত নির্মাণাধীন ঘরে নির্মাণ কাজের গুণগত মান যাচাইয়ে পরিদর্শন করেছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এমপি।শনিবার (১২ই জুন)তিনি উপজেলার কুমারগাতা ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ১ম পর্যায়ের ১১ টি ঘর ও দ্বিতীয় পর্যায়ের নির্মাণাধীন ১১ টি ঘর পরিদর্শন করেন।এ সময় তিনি প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বরাদ্দকৃত ঘর প্রাপ্ত উপকারভোগীর সাথে মতবিনিময় করেন এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। প্রতিমন্ত্রী ঘরের নির্মাণ সামগ্রী নিজে হাতে পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেন এবং ঘরের মান ও সৌন্দর্য দেখে প্রশংসা করেন।তিনি উপকারভোগীদের ঘরের ভেতর প্রবেশ করে তাদের জীবনযাত্রার মান পর্যবেক্ষণ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি ১ম ও ২য় পর্যায়ের ঘরের উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহারসামগ্রী বিতরণ করেন। উপকারভোগীগণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী,আব্দুল্লাহ আল মনসুর,উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল আকন্দ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,কুমারগাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,মুক্তাগাছার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com