বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দোয়া ও মিলাদ মাহফিল করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দোয়া ও মিলাদ মাহফিল করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ।

ঠাকুরগাঁও প্রতিনিধি:

শুক্রবার(১১ জুন) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।

আজকেই এই দিনেই আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলার সভাপতিত্বে দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আরাফাত জামান অপু, শাকিল চৌধুরি,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম,সাংগঠনিক সম্পাদক জি.এম সিরাজি মিজান,প্রচার সম্পাদক কুরবান আলী,সাংবাদিক ও গণসংযোগ বিষয়ক সম্পদাক জুয়েল ইসলাম শান্ত,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজাহিদ রহমান শুভ,সাধারণ সম্পাদক আবু ওয়াফু তপু,সাংগঠনিক সম্পাদক মিঠুন রানা,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম তালাশ সহ জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, আজকের এই দিনটি শুধু শেখ হাসিনার কারামুক্তি দিবস নয় গণতন্ত্রের মুক্তি দিবস। কারন তিনি(প্রধানমন্ত্রী) সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। তার নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলছে।

আলোচনা শেষে এ সময় তারা দেশ ও জাতির কল্যাণে, গণতন্ত্রের উন্নয়নে ও আধুনিক উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com