বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে নতুন শশুর বাড়িতে বেড়াতে এসে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

রাণীশংকৈলে নতুন শশুর বাড়িতে বেড়াতে এসে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার


মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কুমারগঞ্জ গ্রামে ভোর রাতে শ্বশুর বাড়িতে আসা নতুন জামাইয়ের এক  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে  রাণীশংকৈল থানা পুলিশ। (১১ জুন শুক্রবার)জানা গেছে শশুর জহিরুল ইসলামের বাড়িতে অদূরে পুকুর পাড়ে একটি ছোট সাইজের আম গাছের ডালে ঝুলন্ত এরশাদ (২৭) লাস উদ্ধার করা হয়েছে। 
পুলিশ ও স্থানীয় সুত্র মতে জানা গেছে, মাত্র ১১ দিন আগে উপজেলা নেকমরদ ইউনিয়নে পারকুন্ডা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এরশাদ আলীর সাথে কুমোরগঞ্জ গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জুঁই আক্তারের বিয়ে হয় ।  এরশাদ রাজ মিস্তি কাজ করতেন এবং জুঁই স্থানীয় একটি মাদ্রাসায় পড়তেন। গত ১০ জুন বৃহস্পতিবার বিকালে এরশাদ “র স্ত্রী জুঁই কে নিয়ে শশুর বাড়িরতে বেড়াতে আসেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে স্বামী ও স্ত্রী একটি ঘরে ঘুমিয়ে পড়েন। 
গভীর রাতে স্ত্রী জুঁই জ্বর ভাবহলে সেঅবস্থায় বমি করতে বারান্দায় বের হন।  ইতিমধ্যে এরশাদ প্রাকৃতিক কাজ সারতে টয়লেটে যান এরশাদ টয়লেট থেকে ফিরে না এলে স্ত্রী – শ্বশুরসহ পরিবারের লোকজন ওই রাতেই  এরশাদকে চারদিকে খুঁজতে বের হয়।
 রাত শেষের দিকে তার বাড়ির অদূরে পুকুর পাড়ের একটি আম গাছের ডালে এরশাদের ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে থানায় খবর দেয়।  খবর পেয়ে থানার সিনিয়র সহ পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, ওসি এস এম জাহিদ ইকবাল, ওসি তদন্ত আঃ লতিফ শেখ, সহ সঙ্গীয় পুলিশ ফোর্স এসে ঘটনাস্থল থেকে  এরশাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। 
এই মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কিংবা এলাকাবাসী কেউ কিছুই বলতে পারেনি । মৃত এরশাদের খালাতো ভাইয়ের শাহাদাত আলী এ মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে পারেনি। এ নিয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মর্মে ওসি জানান। 

তবে এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি,এবং  লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com