আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু মশক নিধনে ব্যতিক্রমী উদ্দ্যগের মাধ্যমে পঞ্চাশ হাজার দেশী ও মনোসেক্স তেলাপিয়া মাছ নগরের খাল, ড্রেন ও নালায় এই মাছ অবমুক্ত করেছেন ।শুক্রবার ১১ জুন বিকালে নগরের কাচিঝুলি শিল্পকলা একাডেমি সংলগ্ন খালে মাছ অবমুক্ত করেন । এছাড়াও বিদ্যাময়ী স্কুল সংলগ্ন খাল,মাকরজানি খাল,সেহড়া খাল,চরপাড়া খাল,পলিটেকনিকেল সংলগ্ন খাল,হরি কিশোর রায় রোড ড্রেন ও অন্যান্য নালায় তেলাপিয়া মাছ অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, মসিকের জনসংযোগ কর্মকর্তা মহাবুল হোসেন রাজিব, কাউন্সিলর শরিফুল ইসলাম, মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার, সেনিটেশন ও স্বাস্থ্য কর্মকর্তা শ্রী দীপক মজুমদার,বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তা মোহাব্বত আলী সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Leave a Reply