মো:হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, নড়াইলের সাবেক সাংসদ এখলাস উদ্দিন আহম্মেদ এর শুক্রবার ১১ জুন ৩৬ তম মৃত্যু বার্ষিকী। ১৯৮৫ সালের এই দিনে(১১ জুন) এখলাস উদ্দিন আহম্মেদ ও তার জ্যেষ্ঠপুত্র এহসানুল হক টুনুকে কালিয়ার নবগঙ্গা নদীর তীরে নিশংস ভাবে হত্যাকরে সন্ত্রাসীরা।
শহীদ এখলাস উদ্দিন আহমেদ ও তার জেষ্ঠ্যপুত্র এহসানুল হক টুনু’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিবসটি পালন করেছেন স্থানীয় আওয়ামীলীগ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা এবং ৮ ও ৯নং সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা এখলাস উদ্দিন আহম্মেদ ১৯৭২-১৯৭৫ সাংসদ হিসেবে নড়াইলের প্রতিনিধিত্ব করেছিলেন।
এখলাস উদ্দিন আহম্মেদ এর কনিষ্ঠ পুত্র কবিরুল হক নড়াইল ১ আসনের পরপর তিন বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply