আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
১০ জুন, ২০২১ তারিখ আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী,সংসদ সদস্য, ময়মনসিংহ-৭ এবং সভাপতি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ “ক” শ্রেনীর পরিবারের জন্য নির্মিত ২য় পর্যায়ের ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন। তিনি রামপুর ইউনিয়নের গফাকুড়ি বাজার, চকরামপুর বাজারে নির্মিত ঘরগুলো ঘুরে দেখেন এবং পরামর্শ প্রদান করেন।এসময় তিনি ১ম পর্যায়ে নির্মিত রামপুর ও বালিপাড়া ইউনিয়নের ঘরের উপকারভোগীদের সাথে কথা বলেন এবং তাদের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নেন। উপকারভোগীগণ সংসদ সদস্যকে কাছে পেয়ে তাদের আনন্দ প্রকাশ করেন।প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তারা এ ঘর পেয়েছে,মাথা গোঁজার ঠাঁই পেয়েছে বলে জানান। সংসদ সদস্য এসময় সকলের নিকট প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান এবং এসকল দরিদ্র গৃহহীন মানুষকে উপকারভোগী হিসেবে নির্বাচিত করায় এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। কাজের মান ও ডিজাইন নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অন্যান্য ঘরের ক্ষেত্রেও নির্দিষ্ট ডিজাইন ও মান বজায় রেখে কাজ করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।গৃহ নির্মাণ কাজের সকল স্তরে উপজেলা প্রশাসনকে সর্বত সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এসময় সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল মোঃ তরিকুল ইসলামকে তিনি বেশি বেশি গৃহ নির্মাণ উপযোগী খাস জমি খুঁজে বের করতে অনুরোধ করেন। প্রয়োজনে নিচু খাস জমি ভরাট করে গৃহ নির্মাণ কাজে ব্যবহার করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।প্রধানমন্ত্রীর এ স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করার জন্য তিনি মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল, ময়মনসিংহকে বিশেষ ধন্যবাদ প্রদান করেন। আগামী ২০ জুন তারিখে ১ম পর্যায়ের ন্যায় ২য় পর্যায়ের গৃহ হস্তান্তর অনুষ্ঠানও সফল হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।এসময় অন্যান্যের মাঝে নবী নেওয়াজ সরকার,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ,শোভা মিয়া আকন্দ, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, ত্রিশাল, আশরাফুল ইসলাম মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান, ত্রিশাল উপজেলা পরিষদ, মোঃ ইকবাল হোসেন, সদস্য, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ, সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলা ভূমি অফিস,ত্রিশালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply