বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে শিশু নির্যাতনেরভিডিও ভাইরাল, এলাকায়তোলপাড়!

গৌরীপুরে শিশু নির্যাতনেরভিডিও ভাইরাল, এলাকায়তোলপাড়!

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:

ময়মনসিংহের গৌরীপুরে রিফাত (৯) নামে এক দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীকে মোবাইল চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে ফাতেমা বেগম নামের এক নারী ও তার ছেলে হিমেলের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ঘুরছে। নির্যাতনের বিষয়টি নিয়ে এলাকায় তুমুল তোলপাড় শুরু হয়েছে।

ঘটনাটি শুক্রবার (৪ জুন) দুপুরে রামগোপালপুর ইউনিয়নের মধুবন আদর্শ গ্রামের (গুচ্ছ গ্রাম) এ ঘটনা ঘটে। তবে, বিষয়টি স্থানীয়দের মাঝেই গোপন থাকে। পরে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) শেয়ার দিলে জানাজানি হয়।

নির্যাতনের শিকার রিফাত রামগোপালপুর ইউনিয়নের মধুবন আদর্শ গ্রামের (গুচ্ছ গ্রাম) সুরুজ মিয়ার ছেলে। সে স্থানীয় রামগোপালপুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীতে পড়ালেখা করে।

অভিযুক্ত ফাতেমা বেগম ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামে মৃত বারেক ডাকাতের স্ত্রী ও ফাতেমার ছেলে হিমেল (২৫)।

এ বিষয়ে নির্যাতনের শিকার রিফাতের বাবা সুরুজ মিয়া এ প্রতিবেদককে বলেন, গতমাসের শেষের সপ্তাহে ফাতেমা বেগমের ভাইয়ের স্ত্রী রিফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছ থেকে আম পেড়ে দিতে বলে। পরে রিফাত আম পাড়ার জন্য গাছে উঠলে ফাতেমা ও তার ছেলে হিমেল রিফাতকে পিটিয়ে পিটিয়ে গাছ থেকে নামায়। এরপর থেকে রিফাত সপ্তাহখানেক জ্বরে ভোগে।

তিনি আরও বলেন, জ্বর কিছুটা সেরে উঠলে গত শুক্রবার (৪ জুন) আমি বাড়িতে না থাকায় ফাতেমার ছেলে হিমেল রিফাতকে বাড়ি থেকে নিয়ে গাছের সাথে গরুর রশি দিয়ে বেধে মারধর করে। পরে আমি বাড়িতে ফিরে বিষয়টি জানতে পেরে রিফাতকে তাদের বাড়িতে গিয়ে রশি খুলে বাড়িতে নিয়ে আসি। এরপর গ্রামের গন্যমান্য ব্যক্তিগনকে জানালে বিচারের আশ্বাস দেয়।

তিনি এ সময় আরো বলেন, রিফাতের মা ৫ বছর আগে সৌদি আরবে যায়। এরপর থেকে ছেলেমেয়েকে নিজেই মায়ের মত লালনপালন করেছি। আমি বাড়ির বাইরে কাজে গেলে স্থানীয়রা বিভিন্ন কাজ করায়। প্রতিবেশিরাও ছেলেকে নির্যাতন করে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে মধুবন আদর্শ গ্রামের (গুচ্ছ গ্রাম) সভাপতি জামাল আহমেদ বলেন, আমি নির্যাতনের বিষয়টি মঙ্গলবার জানতে পেরেছি। গতকাল বিষয়টি নিয়ে বসার কথা ছিল। তবে, বসা হয়নি। তিনিও এই নির্যাতনের সঠিক বিচার দাবি করেন।

নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন ফাতেমা বেগম। তবে, তার ছেলে হিমেল নির্যাতনের বিষয়টি স্বীকার করে বলেন, আমার ঘর থেকে মোবাইল চুরির করার অপরাধে তাকে ধরে গাছের সাথে বেঁধে রেখেছিলাম। পরে রিফাতের বাবা আমার বাড়িতে এসে আমাকে পিটিয়ে ছেলেকে নিয়ে যায়।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, অভিযুক্ত দুই জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com