মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট) ঃ
চিতলমারীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত অর্ধশত ঘর পরিদর্শন করেছেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
১০ জুন, বৃহস্পতিবার দুপুর ১২ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নির্মিত উপজেলার কলাতলা ইউনিয়নের ৪৫ টি ও সদর ইউনিয়নের ৫ টিসহ মোট অর্ধশত ঘর পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহীনুজ্জামান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীনসহ অত্র পরিদর্শনাধীন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply