সরোয়ার জাহান সোহাগ,ডিমলা,নীলফামারী।
নীলফামারী ডিমলায় বৃহস্পতিবার (১০ জুন) সকালে কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৩৩ লাখ ৯৯ হাজার ৯৩৯ টাকা ব্যয়ে নির্মিত ডিমলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ও ডিমলা উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর ৫ কোটি ৯২ লাখ ৩ হাজার ৪৯৩ টাকা ব্যয়ে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ, ৪৮ লাখ ৭০ হাজার ৫৯১ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের মুল প্রবেশ গেট ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Leave a Reply