মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধীকার প্রকল্পের আওতায় নির্মিত দৃষ্টি নন্দন মডেল মসজিদটি উদ্ধোধন করা হয়েছে। ১০ জুন বৃহস্পতিবার গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাউদকান্দিসহ সারা দেশে ৫০টি মডেল মসজিদ-সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা সদরের প্রানকেন্দ্রে নির্মিত এই মসজিদটি এলাকার মুসল্লীদের জন্য প্রধানমন্ত্রীর একটি উপহার হিসেবে মনে করছে তারা। এলাকাবাসী ও জনপ্রতিনিধিরাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মডেল মসজিদটিতে একসাথে সাতশত মূসল্লী নামাজ আদায় করতে পারবে। নারী ও পুরুষ আলাদা ভাবে ইবাদতের ব্যবস্থা রয়েছে এই মসজদটিতে। ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার নির্মিত হয়েছে এই মসজিদটিতে। ছোট বাচ্চাদের জন্য ইসলামিক বিভিন্ন ধরনের বই ও ইসলামিক জ্ঞানশিক্ষা ব্যাবস্থা চর্চার ব্যাবস্থা রয়েছে এই মডেল মসজিদটিতে। এলাকার সাধারন মানুষ জানায় মসজিদটি মূসল্লীরা উপকৃত হবে পাশাপাশি এলাকার সৌন্দর্য বর্ধন হবে।
স্থানীয় গনমাধ্যম কর্মী সোহেল আহম্মেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের দাউদকান্দি উপজেলায় এত বড় একটি মসজিদ নির্মান করে দিয়েছেন। এত বড় ও বেশি লোকবল স্থান হওয়ার মসজিদ এ উপজেলায় ছিলনা। এ মসজিদটি উদ্ধোধন হওয়ায় আমরা আরো বড় পরিসনে নামাজ পরাসহ ধর্মীয় অনুষ্ঠানগুলো করতে পারবো। এখানে মহিলাদেরও নামাজ পরার ব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানের পাঠাগারটি আমাদের ধর্মীয় জ্ঞানের পরিধি বাড়াবে বলে মনে করি।
স্থানীয় ব্যবসায়ী মতিন মিয়া জানান, ঢাকা-টচ্রগ্রাম মহাসড়কের সাথে হওয়ায় এ সড়কে চলাচলকারীদের নামাজ পড়তে আর কোন সমস্যা হবেনা। এত বড় পরিসনের মসজিদ আমাদের জন্য একটি বড় পাওয়া।
স্থানীয় মুসল্লিা আফজল হোসেন বলেন, আমাদের দাউদকান্দিতে এত বড় মসজিদ যা আমাদের জন্য মাইলফলক হয়ে থাকবে। শবে বরাত, শবে কদরসহ ঈদ জামাতসহ বড় বড় ধর্মীয় অনুষ্ঠান আমরা এখানে করতে পারবো।
মুসল্লি ফয়সাল আহম্মদ জানান, প্রধানমন্ত্রী সারা দেশের মধ্যে ৫০ টি মডেল মসজিদ উদ্ধোধন করেছেন। এর মধ্যে শুধুমাত্র কুমিল্লার জেলার দাউদকান্দি মডেল মসজিদটি রয়েছে। যা আমাদের জন্য অত্যান্ত আনন্দের। আমরা এটিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মনে করছি।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান জানায়, ৩ তলা বিশিষ্ট মডেল মসজিদ টি প্রায় ১১ কোটি টাকা ব্যায়ে নির্মিত হয়েছে। ধর্মীয় সভা, সমাবেশ, সেমিনার, ইসলামিক সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা, ইসলামিক রিসার্চ, ট্রেনিংসহ নানা ধরনের সামাজিক কর্মকান্ডে এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতবড় পরিসরে ইবাদত ও ধর্মীয় চর্চার ব্যাবস্থ্যা আর এই উপজেলায় ছিলোনা। মসজিদটি উদ্ধোধন হওয়ায় এলাকাবাসী উপকৃত হওয়ার পাশাপাশি মানুষের মাঝে ধর্মীয় মনোভাব জন্মাবে।
স্থানীয় সাংসদ কুমিল্লা-১, মেজর জেনারেল (অবঃ) সুবীদ আলী ভূইয়া বলেন, অসম্প্রদায়ীকতার দেশ বাংলাদেশ। ধর্ম চর্চায় ও উপসনালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। জনগনের কল্যানের জন্য যা প্রয়োজন সবকিছুই করছে আমার নেত্রী। আমার এলাকার মানুষ নেত্রীর জন্য দোয়া করছে, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে এলাকার উন্নয়ন হবে ।
সকালে ভিডিও কনফারেন্সে মাধ্যমে উদ্ধোধনী অনুষ্ঠানে কুমিল্লা দাউদকান্দি মডেল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবীদ আলী ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান, উপজেলা ভূমি কর্মকর্তা সেলিম শেখ, উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মিয়াসহ অন্যান্যরা।
Leave a Reply