বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনার তালতলীতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

বরগুনার তালতলীতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন


কাওসার হামিদ ,তালতলী(বরগুনা)প্রতিনিধিঃ


বরগুনার তালতলীতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।  বৃহস্পতিবার(১০ জুন) বেলা ১১ টার দিকে সদরস্থ চৌরাস্তা নামক স্থানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাও. মো. আফজাল হোসাইন,সাধারণ সম্পাদক মো. জহির খান,মুজাহিত কমিটির ছদর মাও. মো. আ. ছবুর, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ছাত্র আন্দোলনের সদস্যরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,দেশের সকল কিছু স্বাভাবিক থাকলেও গত ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং যথাযথ বিকল্প ব্যবস্থা না নেওয়া কোনো উন্নয়নশীল দেশের জন্য সুখকর নয়। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা অনলাইন গেমস, মাদক সেবন, ইভটিজিংসহ কিশোর গ্যাংয়ের মাধ্যমে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। দীর্ঘদিন লকডাউনের বদৌলতে শিক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে হতাশাগ্রস্ত। এমন যখন সার্বিক অবস্থা তখন নতুন করে ঘোষিত লকডাউন জনগনের কাছে মরার উপর খাঁড়ার ঘা। 
বক্তারা আরও বলেন, গণমাধ্যমের কল্যাণে আমরা দেখতে পেয়েছি গ্রাম গঞ্জের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান মাদকের আখড়া ও গোয়ালঘরে পরিণত হয়েছে। এগুলো প্রমাণ করে দেশের শিক্ষা ব্যবস্থা অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। তাই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর অনুরোধ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com