বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে আশ্রায়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ,আটক-১

ঠাকুরগাঁওয়ে আশ্রায়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ,আটক-১

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের ঘরবাড়ি দেওয়ার নামে স্থানীয় গরীব ও ভূমিহীন ১০ জন ব্যক্তির কাছে ১ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আবুল কালাম আজাদ (২২) নামে একজনকে আটক করেছে।

মঙ্গলবার ৮ জুন সন্ধ্যা সাড়ে ৭ টার সময় আবুল কালাম আজাদ নামে একজনকে স্থানীয়ারা উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের (রামপুর) গ্রাম থেকে আটক করে পুলিশের কাছে  সোপার্দ করে স্থানীয়রা৷ এ বিষয়ে হরিপুর থানায় একটি মামলা হয়েছে। 
হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আওরঙ্গজেব মামলার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন ভূক্তভুগিদের মধ্যে সাইদুর নামে একজনের অভিযোগ করে৷  মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের (রামপুর) গ্রাম থেকে আবুল কালাম আজাদকে থানায় নিয়ে আসা হয়। পরে তার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রজু করে বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার রহমতপুর (দহগাঁও) গ্রামের মোস্তফা কামালের ছেলে আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের ঘরবাড়ি দেওয়ার নামে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের (রামপুর) গ্রামের শফিউর রহমান, সাইদুর রহমান, আব্দুল হাকিম, মতিবর রহমান, রবিউল ইসলামসহ ১০ জনের কাছ থেকে ১ লাখ ৭৪  হাজার টাকা উৎকোচ আদায় করেন। টাকা নেওয়ার পর আবুল কালাম আজাদ স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ বন্ধ করে দেয়। স্থানীয়রা ঘরের কথা বললে আজাদ সময়ের কালক্ষেপন করতে থাকে। বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহ জনক হলে মঙ্গলবার সন্ধ্যায় আবুল কালাম আজাদকে আরো টাকা দেওয়ার কথা বলে সুকৌশলে ভাতুরিয়া ইউনিয়নের (রামপুর) গ্রামে আসতে বলেন। 
টাকার লোভে ঘটনাস্থলে আবুল কালাম আজাদ গেলে স্থানীয়রা তাদের ঘর বাবদ টাকা ফেরত চাইলে সে তাদের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার হুমকি ধুমকি প্রদান করেন। এসময় স্থানীয়রা উত্তেজিত হয়ে আজাদকে আটক করে হরিপৃুর থানার পুলিশকে অবহিত করেন। 

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com