ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাবনার চাটমোহরে ১শ’ পরিবারের মাঝে ৩শ’টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ ০৯ জুন (বুধবার) সকালে চাটমোহর উপজেলার চড়ইকোল উচ্চ বিদ্যালয় চত্বরে ভূমিহীন উন্নয়ন সংস্থার এলডিও’র উদ্যোগে ও এএলআরডি’র সহায়তায় ফলদ গাছের চারা বিতরণ বিতরণ করা হয়।
এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সভাপতিত্বে ও মোঃ ইসরাইল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র ও প্রেসক্লাবের সাবেক সভাপতি,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল।
এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা,এলডিও’র কর্মকর্তা,ভূমিহীন নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply