বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে ১০ কেজি শুকনা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রংপুরে ১০ কেজি শুকনা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ 

বুধবার (০৯ জুন) দুপুর ৩টা ১৫মিনিটের দিকে নগরীর মর্ডান মোড়স্থ ডায়মন্ড আবাসিক হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক দ্রব্য উদ্ধার ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে হাতেনাতে আটক করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার পুলিশ ।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান এর নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম সরকারের তত্ত্বাবধানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে তাজহাট থানার এসআই আইয়ুব সঙ্গীয় ফোর্স এএসআই রাজ্জাকুল, এএসআই জাহিদ ও মোবাইল-২১ পরিচালনাকারী এসআই ওবায়দুল হক, কনস্টেবল মামুন মিয়া, সুজন মিয়া, সবুজ মিয়া ও সোহাগ তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার এসআই আইয়ুব জানান- তাজহাট থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান এর নির্দেশে আমরা মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মডার্ন মোড় এলাকার ডায়মন্ড আবাসিক হোটেল এর সামন থেকে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার শৈলমারী কালিকাপুর গ্রামের আব্দুস সাত্তার ঘটিয়ালের ছেলে আতিকুল ইসলাম (৩৪) এবং একই ঠিকানার মৃত জব্বার আলীর ছেলে আহেনুর মিয়া আইনুল (৪২) কে ১০ কেজি শুকনা গাঁজাসহ আটক করতে সক্ষম হয়েছি।
উক্ত আসামিদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com