বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিধিমালার তোয়াক্কা না করেই বিক্রয় করা হয়েছে গৌরীপুর সরকারি কলেজের ৬টি গাছ!

বিধিমালার তোয়াক্কা না করেই বিক্রয় করা হয়েছে গৌরীপুর সরকারি কলেজের ৬টি গাছ!


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:

 
বিধিমালার তোয়াক্কা না করেই নামমাত্র মূল্যে গাছ বিক্রি করে দিয়েছে ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ। রবিবার এ গাছগুলো বিক্রয় করা হয়। এর প্রতিবাদে কলেজের প্রাক্তন ও বর্তমান শিার্থীরা আন্দোলনে ফুঁসে ওঠে, অনুষ্ঠিত হয় মানববন্ধন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাঠ ব্যবসায়ী জানান, সরকারি কলেজের ৬টি গাছের বাজার মূল্য দেড় লাখ টাকার বেশি, অথচ মাত্র ৭৩ হাজার টাকায় গাছগুলো বিক্রি করা হয়েছে। 
কলেজ কর্তৃপক্ষ ১৭টি সিডিউল বিক্রয় করলেও সিন্ডিকেটের মাধ্যমে ম্যানেজ হয়ে দরদামে অংশগ্রহণ করেনি সবাই। 
বিধিমালা অনুযায়ী পদাধিকার বলে উপজেলার যে কোন সরকারি গাছ বিক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব বন কর্মকর্তা (রেঞ্জার)। অথচ গৌরীপুর সরকারি কলেজের গাছ বিক্রির টেন্ডারের বিষয়টি জানতেন না তাঁরা কেউই। টেন্ডারের সময় উপস্থিত থাকতে আনুষ্ঠানিকভাবে জানানোও হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন কর্মকর্তাকে ।  
গৌরীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান খান তুষার বলেন, এই গাছগুলো সম্পূর্ণ বেআইনিভাবে বিক্রয় করেছে কলেজ কর্তৃপক্ষ। আমি সাধারণ ছাত্র ছাত্রী ও ছাত্র লীগের প থেকে এই টেন্ডার বাতিলের দাবি জানাচ্ছি। 
কলেজের ছাত্র ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি এনামুল হাসান অনয় জানান, কলেজ বন্ধ থাকার সুযোগে কর্তৃপক্ষ কোনরকম নিয়ম না মেনেই গাছগুলো বিক্রয় করে দিয়েছে। 
গৌরীপুর উপজেলা বন কর্মকর্তা (রেঞ্জার) মোঃ লুৎফুর রহমান জানান, কয়েকদিন আগে কলেজের কিছু গাছের মূল্য নির্ধারণ করে দিতে আমাদের বলা হয়। আমরা গাছগুলোর একটি প্রাথমিক মূল্যও নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু গাছ বিক্রির টেন্ডার আহ্বান ও বিক্রি করার ব্যাপারে কিছুই জানানো হয়নি। গাছগুলো হলো ২টি কৃঞ্চচুড়া, ১টি বড় মেহগনি ও ৩টি সেগুন। যার প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিলো ৭১ হাজার ৯৯৯ টাকা। নিয়মানুযায়ী সরকারি গাছ বিক্রির সময় বন বিভাগের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত থাকতে হয়। কিন্তু গৌরীপুর সরকারি কলেজে গাছ বিক্রির এসব নিয়ম মানা হয়নি। 
উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি গাছ বিক্রয় কমিটির সভাপতি হাসান মারুফ জানান, সরকারি কলেজের ৬টি গাছের মূল্য গৌরীপুর বন বিভাগ থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে, এ পর্যন্তই আমি জানি। টেন্ডারের সময় আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। পরে শুনলাম গাছ বিক্রির প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছে।
গৌরীপুর সরকারি কলেজের অধ্য প্রফেসর মিল্টন ভট্টাচার্য বলেন, নিয়ম মেনেই গাছ বিক্রয় করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com